Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 14:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বামেলকো সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি ) সকালে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মোহাম্মদ জুবায়ের ওয়াফা উদ্বোধনী বক্তব্য রাখেন।

এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমানসহ আইবিবিএল-এর সাবেক কনসালটেন্ট চৌধুরী এম.এ.কিউ. সারওয়ার, বিএফআইইউ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সওখাতুল আলম, মোহাম্মদ মহসিন হোসাইনী, এ.কে.এম. রমিজুল ইসলাম এবং বিএফআইইউ-এর ডিরেক্টর খন্দকার আসিফ রাব্বানিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক আয়োজিত এ ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, জোনাল হেড এবং ১৮২ শাখার বামেলকো ও জামেলকোগণ।

(এসআর /১৯ জানুয়ারি, ২০২০)