Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 08:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

যশোর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিনিয়োগবার্তার জেলা প্রতিনিধি এবং দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি লাঞ্চিত হয়েছেন।

শুক্রবার ( ১৭ জানুয়ারি ) বেলা ১১টার সময় শার্শা উপজেলার নাভারন রেল বাজার এলাকায় বিএনপি অফিসের নীচে ছাত্রদলের প্রতিনিধি সভার সংবাদ সংগ্রহ করার সময় একটি সন্ত্রাসী চক্র সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে লাঞ্চিত করে। এসময় পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা তার ক্যামেরা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এদিকে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে লাঞ্চিত করার ঘটনায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। অবিলম্বে নেতৃবৃন্দ এঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অপর এক বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

(মনিরুল/ শাহরিয়ার /শামীম/ ১৯ জানুয়ারি, ২০২০)