Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 10:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোর বেনাপোল মহাসড়কের নতুন হাট এলাকা থেকে ৬ কোটি ৬০ লক্ষ টাকার ১০ কেজি ৯৩৫ গ্রাম ( ৯৪ টি বার)স্বর্ণের বারসহ তিন জনকে আটক করেছে বিজিবি। এসময় ঢাকা মেট্রো গ-৪৩-৪২২৯ নং এর একটি প্রাইভেট কার স্বর্ন বহনের অভিযোগে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানা পুটখালী গ্রামের প্রাইভেট কারের মালিক ইমান আলী। শার্শার আমলা গ্রামের আনারুল ইসলাম এর ছেলে ইয়াকুব আলী, বেনাপোল পোর্ট থানা দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম ও কুমিল্লা জেলার মনির হোসেন এর ছেলে দেলোয়ার হোসেন।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিজিবি টহল দল নতুন হাট ইট ভাটার সামনে থেকে ৯৪ টি স্বর্নের বার সহ তিনজনকে আটক করে। উদ্ধারকৃত স্বর্নের ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম। যার বাজার মুল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।

আটককৃত আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আটক স্বর্ণের বার ঢাকার শ্যামলী থেকে বেনাপোল নিয়ে যাচ্ছিল ভারতে পাচারের উদ্দেশ্য। আটক আসামীদেরকে জব্দকৃত সবর্ণসহ যশোর কোতয়ালী থানায় মামলা দিয়ে সোপর্দ করা হবে বলে বিজিবি জানান।

(মনিরুল/ শাহরিয়ার / ২০ জানুয়ারি, ২০২০)