Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 13:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ​Initial Public Offering বা প্রাথমিক গণপ্রস্তাব এর সংক্ষিপ্ত রূপ IPO (আইপিও)।

লিমিটেড কোম্পানিসমূহ মূলধন সংগ্রহের জন্য প্রাইমারি মার্কেটে শেয়ার অফার করে, আর সর্বসাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেই শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেন, এই প্রক্রিয়াকে আইপিও বলে।

লটারির মাধ্যমে সফল আবেদনকারীদেরকে শেয়ার বিতরণ করা হয়। যার আবেদন সফল হয় না তার আবেদনের জন্য জমা দেওয়া টাকা আবেদনকারীর বিও হিসাবে স্বয়ংক্রিয়ভাবে ২ সপ্তাহের মধ্যে ফেরত দেওয়া হয়।

সফল আবেদনকারীরা লটারিতে প্রাপ্ত শেয়ার সেকেন্ডারি বাজারে প্রথম দিনেই অনেক লাভে বিক্রয় করতে পারেন। তাই আইপিও একেবারেই ঝুকিমুক্ত বিনিয়োগ পদ্ধতি।

এককথায় আইপিও হল কোম্পানি আইনে রেজিস্ট্রার্ড প্রাইভেট কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া।

কিভাবে আইপিও আবেদন করতে হবে?

​আইপিও আবেদনের জন্য প্রথমেই যেকোনো সিকিউরিটিজ হাউজে আপনার একটি বিও হিসাব থাকতে হবে।

সাধারণত আইপিও আবেদন করতে ৫,০০০/= টাকা (তবে ক্ষেত্র বিশেষে কম-বেশিও হতে পারে) বিও হিসাবে জমা রাখতে হয়।

আইপিও লটারির পরে আবেদন সফল হলে নির্দিষ্ট সময় পরে বিও হিসাবে আইপিও শেয়ার এলটমেন্ট হয়ে যায়।

আবেদন সফল না হলে আবেদন ফি এর টাকা বিও একাউন্টে স্বয়ংক্রিয় ভাবে রিফান্ড হিসাবে ফেরত দেওয়া হয়।

(এসএএম/ ২১ জানুয়ারি ২০২০)