Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 16:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ছোট পর্দার এই সময়ের প্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব আবারও হাজির হচ্ছেন চলচ্চিত্রে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য ‘যদি কিন্তু তবুও’ শিরোনামে এ রোমান্টিক ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত পরিচালক শিহাব শাহীন। আর এই সিনেমায় অপূর্বের বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন নিজেই। তিনি জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকাতেই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। ১২০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির আরও শুটিং হবে কক্সবাজার ও বান্দরবানে। সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়া হবে।

ওয়েভ ফিল্মটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন নিজেই। বিয়ের আগের দিন বর যখন সিদ্ধন্তহীনতায় ভোগেন তখন কি হতে পারে? গল্পে উঠে আসবে সেই বিষয়টি।

ছোটপর্দার অভিনেতা অপূর্ব’র বড়পর্দায় অভিষেক হয় ২০১৪ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর আর সিনেমায় অভিনয় করেননি তিনি।

উপস্থাপনা থেকে অভিনয়ে আসার নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫ সালে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’র মধ্য দিয়ে। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে ফারিয়ার। বর্তমানে দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং করছেন তিনি।

চলচ্চিত্র ছাড়াও জি ফাইভ অরিজিনালসের আরেকটি ওয়েব সিরিজ যার কাজ চলছে। মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত উপন্যাস অবলম্বনে ‘কন্ট্রাক্ট’ শিরোনামে সিরিজটি পরিচালনা করছেন কৃষ্ণেন্দু ও তানিম।

(এসআর /২২ জানুয়ারি, ২০২০)