Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 01:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দুই বছরের মধ্যে দেশজুড়ে ২৮টি সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এগুলো নির্মাণ করা হবে তথ্য মন্ত্রণালয়ের অধীনে। শিগগিরই এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হবে। এমনই তথ্য নিশ্চিত করলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের বলেন,আমাদের সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সচিব কামরুন নাহার। বৈঠক শেষে আমরা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গেও সাক্ষাৎ করেছি। তাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে চলচ্চিত্রের নানা সংকট সমাধানের বিষয়।

তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সিনেমা হল সমস্যার ব্যাপারটি। মন্ত্রী একটি সুখবর জানিয়েছেন, শিগগিরই সিনেপ্লেক্স নির্মাণকাজ শুরু হবে। পরিকল্পনা নেয়া হয়েছে ২৮টি সিনেপ্লেক্সের জন্য। আগামী দুই বছরে সারা দেশে এগুলো র্নিমান করা হবে ।

(এসআর /২৩ জানুয়ারি, ২০২০)