Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 23:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ (ক্যাশ) ডিভিডেন্ড।

গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাববছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২৬ টাকা ৩৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৩১৪ টাকা ৭১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ, ২০১৭।

(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)