Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 20:08
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: তিন শতাব্দীর দেখা পৃথিবীর সব থেকে প্রাচীন বয়স্ক মানুষ এখন বেনাপোল পাটবাড়ি আশ্রমে। নাম শিবানন্দ বাবাজী।

ভারত সরকারের পাসপোর্ট অনুযায়ী, এ প্রবীন মানুষের জন্ম তারিখ পাওয়া যায় ৮ আগষ্ট ১৮৯৬ সাল। তার বর্তমান বয়স ১২৪ বছর।

ভারতের বেনারস থেকে আসা এই সনাতন ধর্মের গুরুজীর জন্ম ছিল বাংলাদেশের সিলেট জেলায়। অত্যান্ত দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় তিনি ৪ বছর ভাতের মাড় খেয়ে বড় হন। অভাবের তাড়নায় বাবা মা ছোট বেলায় তাকে ভারতের নবদ্বীপ নিবাসী এক বাবাজীকে দান করেন। ৬ বছর বয়সে এ সিদ্ধ পুরুষ যখন বাবা মাকে দেখতে বাড়িতে যান তখন তিনি জানতে পারেন তার একমাত্র দিদি না খেয়ে মারা গেছেন।তার দিদি মারা যাওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যে তার বাবা মা ও পৃথিবী ছেড়ে পরোলোক গমন করেন।

শিবানন্দ বাবাজীর আনুষ্ঠানিক কোন শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তিনি ইংরেজী সহ কয়েকটি ভাষায় পারদর্শী। বর্তমান গ্রিনেজ বুক অব ওয়ার্ল্ড এর রেকর্ড অনুযায়ী পৃথিবীর সব থেকে বয়স্ক মানুষের বয়স ১১৬ বছর। তার চেয়ে ভারতের এই গুরু মহাশয়ের বয়স ৮ বছর বেশী।

শিবানন্দ বাবাজী রিতীমত সুস্থ ও স্বাভাবিক একজন মানুষ। তিনি নিজে চলা ফেরা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার কোন রোগ নেই, কামনা বাসনা নেই। আমি প্রতিদিন সিদ্ধ সবজির সাথে কাচা মারিচ খাই। সকলকে মন প্রান দিয়ে সাহায্য করে আনন্দ পাই। তিনি লিভার কিডনি পাকস্থলী ঠিক রাখার জন্য এখনো প্রতিদিন ৪ লিটার পানি পান করেন।

তিনি দেশের সনাতন ধর্মের সব থেকে বড় আশ্রম শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমে মন্দির কামিটির আমন্ত্রনে গত ২২ জানুয়ারী বেনাপোল চেকপোষ্ট হয়ে আসেন। এসময় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন নন্দ গড়াই, তন্দ্রা কুন্ডু, শিপ্রা ব্যানার্জি দেবী, পুর্নিমা সাহা ও অঞ্জলী দে।

বেনাপোল পাটবাড়ি আশ্রমে শ্রী শিবানন্দ বাবাজীর শুভাগমনে আশ্রম কমিটির পক্ষ থেকে পুস্প মাল্য দিয়ে বরন করেন।

(মনিরুল/ শাহরিয়ার / ২৭ জানুয়ারি, ২০২০)