Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 19:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪০ শতাংশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে কোম্পানিটি ৯০ শতাংশ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দিয়েছিল। এই হিসাবে কোম্পানির মোট ডিভিডেন্ড পরিমাণ ১৩০ শতাংশ।

সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ২৫ টাকা ৫৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৮ টাকা ৪০ পয়সা।

আগামী ২১ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুযারি।

(এসআর /২৮ জানুয়ারি, ২০২০)