Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 12:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে ‘মোস্ট ইনোভেটিভ টেলিকমিউনিকেশন্স সার্ভিস প্রোভাইডার’ হিসেবে সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এ্যাওয়ার্ড’ অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত এডিএন টেলিকম লিমিটেড। এবছর টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে গৌরবোজ্জল এ সম্মাননা লাভ করে কোম্পানিটি।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২০) দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারর্স হোটেলে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বনামধন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এডিএন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এডিএন টেলিকমের এ্যাডভাইজার জহির আহমেদ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ পুরষ্কার গ্রহন করেন।

উল্লেখ্য, কর্পোরেট ও পেশাদনি নৈপুন্যের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে এ পুরষ্কার প্রদান করে থাকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন।

(শামীম/ ২৯ জানুয়ারি ২০২০)