Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 07:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঠিক পাঁচ মাস আগে, গত বছর ২৮ আগস্ট উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্টেডিয়ামে ইতিহাস গড়ার স্বপ্নচূর্ণ হয়েছিল আবাহনীর। এএফসি কাপের ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালের অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা। ঢাকায় কোরিয়ান ক্লাবটিকে ৪-৩ গোলে হারিয়ে অ্যাওয়ে ম্যাচে আবাহনী হারে ২-০ গোলে। দুই ম্যাচ মিলিয়ে ৫-৪ গোলের হারে বিদায় হয় বাংলাদেশের জায়ান্টদের।

আবাহনীর ওই পর্যন্ত যাওয়াটাও ছিল ইতিহাস। এএফসি কাপে আগে কখনো গ্রুপ পর্ব টপকাতে না পারা আকাশী-হলুদরা সেই হতাশা দুর করেছিল গত বছর। ইতিহাসটাকে আরো উঁচুতে তোলার সুযোগ ছিল আবাহনীর। কিন্তু ঢাকায় কোরিয়ান ক্লাবের কাছে ৩টি গোল খাওয়াই কাল হয়ে দাঁড়িয়েছিল তাদের।

সেই হতাশা ভুলে আরেকটি এএফসি কাপ মিশন শুরু করতে যাচ্ছে আবাহনী। আগামী ৫ ফেব্রুয়ারি মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আবাহনীর এ বছরের এএফসি কাপ। প্রথম ম্যাচটি ঘরের মাঠেই খেলছে আকাশী-হলুদরা। ফিরতি ম্যাচ ১২ ফেব্রæয়ারি মালদ্বীপে।

আবাহনীর জন্য এবারের এএফসি কাপটা একটু ভিন্ন। গতবছর খেলেছিল সরাসরি গ্রুপ পর্বে। এবার খেলতে হচ্ছে কোয়ালিফাইং প্লে-অফে। কারণ, গত মৌসুমে তারা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে খেলছে এএফসি কাপ। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে সরাসরি গ্রুপ পর্বে।

প্লে-অফের হার্ডলস পার হলে আবাহনী সুযোগ পাবে গ্রুপ ‘ই’ তে খেলার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও আছে সেখানে। চারটি দল খেলবে ‘ই’ গ্রুপে। বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি ফুটবল ক্লাব এবং মালদ্বীপের টিসি স্পোর্টসের সঙ্গে আবাহনী যোগ দেবে নাকি মাজিয়া তার সে লড়াইয়ের প্রথম ধাপ ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

গত বছর আবাহনী যেখানে থেমেছিল স্বাভাবিকভাবেই এবার সেখানে থামতে চাইবে না ক্লাবটি। কিন্তু সে সুযোগ তৈরির জন্য আগে তাদের প্লে-অফ বাধা টপকাতে হবে। তাই দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস আপাতত চোখ রাখছেন মালদ্বীপের মাজিয়ার ওপরই ‘আমাদের ধাপেধাপে এগুতে হবে। প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঘরের মাঠে খেলবো। তাই আমরা জয় দিয়েই এএফসি কাপ মিশনটা শুরু করতে চাই। প্লে-অফ পর্ব টপকাতে পারলে পরের চিন্তা।’

বিকেলে অনুশীলন শেষে আবাহনী কোচ বলেন, ‘আমার খেলোয়াড়রা মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত। প্রস্তুতিও ভালো হয়েছে। তবে টুটুল হোসেন বাদশা এখনো চোট কাটিয়ে উঠতে পারেনি। অনুশীলনও করছে না। জানি না, প্রথম ম্যাচে তাকে পাবো কি না।’

টুটুল খেলতে না পারলেও লেমোসের জন্য স্বস্তির খবর হলো স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন ইনজুরি থেকে মাঠে ফিরেছেন। মাজিয়াকে কঠিন প্রতিপক্ষ উল্লেখ কওে আবাহনীর কোচ বলেন, ‘দলটি তাদের ঘরোয়া লিগে ভালো করেছে। মাজিয়ার একটা সুবিধা হলো যে, তাদের লিগটা চলছে। তারা খেলার মধ্যে আছে। কিন্তু আমাদের খেলা নেই। তবে আমাদেও দলটি অভিজ্ঞতা সম্পন্ন। আমাদেও ম্যাচটা যেতা উচিত।’

(এসআর /২৯ জানুয়ারি, ২০২০)