Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 11:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৬ পয়েন্টে।

ডিএসইতে ৪৩৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৭ কোটি ৮৬ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৬৭ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে  ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

অপরদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৬৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৩৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(শামীম/২৯ জানুয়ারি ২০২০)