Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 22:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ে (অক্টোবর-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ৫৫ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল দশমিক ৪৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে দশমিক ৮ টাকা বা ৮ পয়সা।

আর ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ৭৩ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল দশমিক ৭২ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস দশমিক ৯১ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল দশমিক ৩৬ টাকা।

এদিকে ৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৭ পয়সা।

(শামীম/২৯ জানুয়ারি ২০২০)