Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 10:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের নিজস্ব ইলেকট্রনিক্স পণ্যের রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়াম সাভারের জিরাবোতে একটি আউটলেট চালু করেছে।

শুক্রবার আউটলেটটি উদ্বোধন করেন ভিশন এম্পোরিয়ামের চিফ ইনচার্জ রাহাত জাহান শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়ামের ন্যাশনাল সেলস হেড মিজানুর রহমান এবং অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান।

রাহাত জাহান শামীম বলেন, এই আউটলেটে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, কুকার, ফ্যান, আয়রনসহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাবে। সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ইলেকট্রনিক্স পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে শোরুম চালু করছে ভিশন এম্পোরিয়াম।

বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভিশন এম্পোরিয়ামের ৭৫টি আউটলেট রয়েছে।

(ইউএম/ ৩০ এপ্রিল ২০১৭)