Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 05:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে রনি হাওলাদার নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ সংষর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দোকানে চা পানের সময় স্থানীয় মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখান থেকেই এই ঘটনার উৎপত্তি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে এলাকায় আধিপত্য বিস্তার করতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(এসআর /৩০ জানুয়ারি, ২০২০)