Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 05:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল স্থল বন্দরে কর্মরত শ্রমিকদের করোনা ভাইরাস প্রতিরোধে বন্দরের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এস আই লজিস্টিক সিস্টেমস লিমিটেড ও মেসার্স হোসনেয়ারা এন্টার প্রাইজ এর পক্ষ থেকে মাক্স বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ১০.৩০মিনিটে মাক্স বিতরন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত লেবার শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৮৯১)এর কার্য্যালয়ে প্রতিরোধ মূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ঠিকাদার প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক এম ফকরুল আলম শ্রমিকদের মাক্স বিতরন কার্যক্রমের সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রাণালয়ের আদেশ ক্রমে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রস্তুতি হিসাবে বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরন করা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক সরবারহ কৃত মাক্স পেয়ে কর্মরত শ্রমিকরা অত্যান্ত খুশী।

উপস্থিত শ্রমিকরা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন শুনছি করোনা ভাইরাস বিশ্বে এখন মহামারীর রুপ ধারন করছে।আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান সাধারন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে মহৎ উদ্দোগ গ্রহন করে তা বাস্তবায়ন করেছে এটা অকল্পনীয়।এমন উদ্দোগ ইতি পূর্বে কেউ গ্রহন করেনী বলে শ্রমিকেরা জানান। তারা এই কর্মকান্ডকে সাধুবাধ জানান।

এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কলিম মোল্লা,সাধারন সম্পাদক মোহাম্মদ জানে আলম,মোঃ মফিজ উদ্দিন যুগ্ন সাধারন সম্পাদক ও শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি মোঃ রাজু আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

(মনিরুল/ শাহরিয়ার / ৩০ জানুয়ারি, ২০২০)