Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 18:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  যশোরের বেনাপোল পোর্ট থানার কদমতলা বারোপোতা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পিটুনিতে গুরতর জখম গোলাম আলী সরদার(৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সরদার (৩০)পেশায় একজন রাজ মিস্ত্রি । সে পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের মৃত শওকত আলী সরদারের ছোট ছেলে। নিহতের মামা জহির হোসেন ও স্থানীয়দের দেওয়া তথ্য সুত্রে জানা গেছে,

গত (৩১ জানুয়ারী ) বৃহষ্পতিবার সকালে গোলাম আলী বাড়ির পাশের মাঠে কাজে যান। ওখানে আনসার আলী নামে এক ব্যাক্তির সাথে জমির আইল ঠেলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।বিতর্কেও এক পর্যায় মারামারিতে গুরুতর জখম হয় গোলাম আলী। খবর পেয়ে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত যশোর ২৫০শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আহত গোলাম আলী চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১.৩০মিনিটে মারা যান।

অভিযোগ উঠেছে, যশোর ২৫০শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গোলাম আলীর লাশ পোষ্টমেটাম ছাড়াই বাড়িতে আনার পর হামলাকারীদের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করা হয়। এক পর্যায় দেনদরবার শুরু হয় নিহতের পরিবার বর্গের সাথে। শনিবার সকাল ১০ টায় নিহতের লাশ দাফন করা হয়েছে বলে পারিবারিক ভাবে নিশ্চিত করেন নিহতের বড় ভাই ইয়াকুব আলী।

নিহতের মামা জহির হোসেন অভিযোগ জানিয়ে সংবাদিকদের বলেন তার ভাগনে হত্যার শিকার হলেও প্রতিপক্ষের চাপে পরিবারের সদস্যদের মুখ বন্ধ করিয়ে রাখা হয়েছে।প্রতিপক্ষ হত্যার বিষয়টি মিমাংসার করার কথা বলে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে লাশ দাফন করেন। শোকে কাতর পরিবার ও বোন কে লাশ কাটা ছিড়ার ভয় দেখালে সে অসুস্থ হয়ে পড়ায় তারা কোন কিছু করতে পারেনি।

তবে প্রশ্ন উঠেছে পোষ্টমেটাম ছাড়া কিভাবে লাশ বাড়িতে এল। কেন লাশ পোষ্টমেটাম করা হলো না। এই নিয়ে নানান প্রশ্ন সাধারন মানুষের।

এ বিষয়ে পুটখালী ইউপির চেয়ারম্যান মাস্টার হাদীউজ্জামান,এর কাছে জানতে চাইলে তিনি বলেন গন্ডগোল হয়েছে শুনেছী তাছাড়া গোলাম অসুস্থ ছিল। এটাও শুনেছী পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফন হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্টথানার অফিসার ইন চার্জ মামুন খান বলেন আমি কিছু জানি না। তবে এ বিষয়ে যদি কেউ অভিযোগ কওে তাহলে তদন্ত কওে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য দাবী তুলেছে এলাকা বাসি।

(মনিরুল/ শাহরিয়ার / ২ ফেব্রুয়ারি, ২০২০)