
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক অনলাইন লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সময়ে (অক্টোবর-ডিসেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫০ পয়সা।
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ২৬ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৮২ পয়সা ।
(এসআর /০২ ফেব্রুয়ারি, ২০২০)