Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 11:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এখন থেকে রানার অটোমাবাইলসের লজিস্টিক সাপোর্ট পার্টনার হিসেবে কাজ করবে সহজ ট্রাক।

সম্পতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সহজের ট্রাক ও বাস বিভাগের প্রধান শাকিল জোয়াদ রহিমের উপস্থিতেতে প্রতিষ্ঠানটির এজিএম তোফায়েল আহমেদ মজুমদার ও রানার অটোমোবাইলসের জিএম (টেকনিক্যাল অপারেশন) হেমন্ত কুমার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অনান্যের মধ্যে সজজের অধিগ্রহনের প্রধান মাহফুজ আহমেদ ও কর্পোরেট সেলস বিভাগের আনিজা বেগ এবং রানারের পক্ষে কোম্পানির উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) ক্যাপ্টেন (অব.) এল কে তৌহিদুর রহমান ও ডেপুটি ম্যানেজার (প্রশাসন) মো: শাহ আলম।

(শামীম/০২ ফেব্রুয়ারি ২০২০)