Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 14:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)-এ ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের মধ্যকার খেলায় ইসলামী ব্যাংক ইস্ট জোনের ওপেনার তামিম ইকবাল খান টেস্ট ও ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেশের হয়ে রেকর্ডসংখ্যক সর্বোচ্চ ৩৩৪ রান সংগ্রহ করেন।

তামিমের হার না মানা ৩৩৪, অধিনায়ক মুমিনুল হক সৌরভের ১১১ ও ইয়াসির আলী রাব্বির অপরাজিত ৬২ রানের ওপর ভর করে দলীয় সংগ্রহ ৫৫৫-তে ইনিংস ঘোষনা করে ইসলামী ব্যাংক ইস্ট জোন।

এর আগে ইসলামী ব্যাংক ইস্ট জোনের স্পিনার তাইজুল ইসলামের বোলিং তোপে ২১৩ রানে শেষ হয় ওয়াল্টন সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস। মাত্র ৫৮ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন তাইজুল। ৩৪২ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করে ওয়াল্টন সেন্ট্রাল জোন। দিনশেষে ৩ উইকেটের বিনিময়ে ১১৫ রান সংগ্রহ করে ২২৭ রানে পিছিয়ে রয়েছে সেন্ট্রাল জোন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের স্পিনার নাঈম হাসান নেন ২ উইকেট। ৩ ফেব্রুয়ারি, সোমবার ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ইসলামী ব্যাংক ইস্ট জোনের প্রয়োজন ৭ উইকেট আর পরাজয় এড়াতে হলে শেষ বল পর্যন্ত ব্যাট করতে হবে ওয়াল্টন সেন্ট্রাল জোনকে।

(এসআর /০২ ফেব্রুয়ারি, ২০২০)