Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 17:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত হতে হচ্ছে চলচ্চিত্রটি। আর এই ছবিতে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করলেন গুণী অভিনেত্রী দিলারা জামান।

সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং করেও এসেছেন দিলারা জামান। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ খুশি একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

জানা গেছে, হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য ‘চিরঞ্জীব মুজিব’র পৃষ্ঠপোষক হিসেবে আছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ইতিমধ্যে সিকদার গ্রুপ ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র নির্মাণের জন্য হায়দার এন্টারপ্রাইজের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুসারে এই চলচ্চিত্রটির বাণিজ্য, প্রদর্শনী ও বিজ্ঞাপনটি থেকে প্রাপ্ত আয় বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টে জমা দেওয়া হবে। চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে স্পন্সর সংস্থা প্রযোজনা সংস্থাকে দুটি সমান কিস্তিতে পুরো পরিমাণ টাকা সরবরাহ করবে।

(এসআর /০৩ ফেব্রুয়ারি, ২০২০)