Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 19:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজবাড়ীর বালিয়াকান্দিতে দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার দাখিল কোরআন মাজিদ পরীক্ষায় বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে তাদেরকে অব্যাহতির আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ।

দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মো. মুরাদুল ইসলাম বলেন, কোরআন মাজিদ পরীক্ষায় কক্ষে এমসিকিউ খাতা দিতে বিলম্ব হওয়ার কারণে বাঁধুলী খালকুলা দাখিল মাদরাসার শিক্ষক রুপালী খাতুন, বালিয়াকান্দি মাদরাসার শিক্ষক শাহনাজ পারভীন, বারমল্লিকা মাদরাসার শিক্ষক হাফিজুর রহমান, পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসার শিক্ষক জাহিদুল ইসলাম, নটাপাড়া দাখিল মাদরাসার শিক্ষক আনিসা খাতুন ও বড়হিজলী মাদরাসার শিক্ষক শহিদুল ইসলামকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, রাজবাড়ী কালেক্টরেটর নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ দায়িত্ব অবহেলার কারণে ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

(এসআর /০৩ ফেব্রুয়ারি, ২০২০)