Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 00:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অংশ নিতে রাওয়ালপিণ্ডিতে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। বিকেল ৫টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কাতারের উদ্দেশে দেশ ছাড়েন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

এরপর কাতার এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে দেশ ছাড়েন অধিনায়ক মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসনসহ দলের বাকি সদস্যরা।

কাতারে যাত্রা বিরতির পর দুটি অংশ একত্রিত হয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল।

(এসআর /০৫ ফেব্রুয়ারি, ২০২০)