Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 10:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন থেকে অব্যাহতি দিয়েছে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। দীর্ঘ নাটকীয়তার পর অভিশংসন থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। এর আগে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস ট্রাম্পকে অভিশংসিত করেছিল।

স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। কংগ্রেসকে অমান্য করার অভিযোগ খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।

এর আগে গেলো বছরের ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দু’টি অভিযোগ আনা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি তার পদ ব্যবহার করে ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং অভিশংসনের তদন্ত কাজে সহায়তা করতে অস্বীকার করে ট্রাম্প কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।
তবে বরাবরই নিজের বিরুদ্ধে আসা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।

(এমআইআর/ ০৬ ফেব্রুয়ারি ২০২০)