Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 21:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  কিশোরগঞ্জের কুলিয়ারচরে এসএসসি পরীক্ষার হলে এক শিক্ষার্থীকে নকলে সহায়তা করার দায়ে জহিরুল ইসলাম নামে এক শিক্ষককে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানাসহ আজীবনের জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) চলমান এসএসসির ইংরেজী প্রথমপত্র পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষক স্থানীয় এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ জানান, পরীক্ষা চলাকালে শহরের কুলিয়ারচর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ওই শিক্ষক ডিউটি দেওয়ার সময় এক ছাত্রকে নকলে সহায়তা করছিলেন। এই অপরাধে তাকে আটকের পর তিনি অপরাধ স্বীকার করেন। পরে তাকে পাবলিক পরীক্ষা (অপরাধ) ১৯৮০ এর ১৩ ধারায় এই শাস্তি প্রদান করা হয়।

(এস আর /০৬ ফেব্রুয়ারি, ২০২০)