Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 07:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  প্রাইম ব্যাংক সম্প্রতি ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারগণ ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন থেকে এলপিজি কনভার্সন-এ ০% ইন্টারেস্টে ইএমআই (EMI) সুবিধা পাবেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ এবং ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাসুদুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও হস্তান্তর করেন।

এসময় প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস এন্ড এডিসি (বিজনেস) মাসুদুল হক ভূঁঞা এবং ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের ম্যানেজার মো. সরোয়ার আলম খন্দকার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এস আর /০৮ ফেব্রুয়ারি, ২০২০)