Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 02:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ স্লোগানে যশোরের শার্শা থানায় শিশুবান্ধব কর্নার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফিতা কেটে কর্নার উদ্বোধন করেন ওসি মু. আতাউর রহমান।

ওসি আতাউর রহমান বলেন, শার্শাকে শিশু বান্ধব থানা হিসেবে গড়ে তোলার লক্ষে এ আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, অনেক সময় শিশু ভিকটিম হয়ে থানায় আসে। ভিকটিমের মনে যাতে কোনো ভয়ের সৃষ্টি না হয় বা পুলিশ সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা সৃষ্টি না হয় এজন্য এ কর্মসূচির আয়োজন।

ওসি বলেন, অনেক শিশু বাবা মায়ের সঙ্গে থানায় আসে তারাও যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয়। পুলিশের সঙ্গে যাতে শিশুরা বন্ধুদের মত আচরণ করতে পারে তার জন্য শিশুদের খেলাধুলাসহ নানা ধরনের উপকরণ থাকবে থানা চত্বরে। শিশুরা চকলেট পছন্দ করে। তাদেরকে চকলেট দিয়ে বন্ধুসুলভ আচরণ করে পুলিশ সম্পর্কে সু-ধারণা দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মাহদুদ আল ফরিদ ভুইয়া, সেকেন্ড অফিসার এসআই খায়রুল বাশার, এস আই আবুল হাসান, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশ, বন্দর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।

(মনিরুল/ শাহরিয়ার /৮ ফেব্রুয়ারি, ২০২০)