Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 17:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  রাওয়ালপিণ্ডি টেস্টে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানে অল আউট হয়েছে পাকিস্তান। তাঁরা লিড পেয়েছে ২১২ রানের। জবাবে ব্যাট দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

তৃতীয় দিনের সকালটি ছিল বাংলাদেশের বোলারদের। দিনের শুরুতেই আগের দিনের অপরাকজিত ব্যাটসম্যান বাবর আজমকে বিদায় করেন আবু জায়েদ রাহি। বাবরের ব্যাট থেকে আসে ১৯৩ বলে ১৪৩ রান। আর তাতেই চতুর্থ উইকেটে বাবর-শফিকের ১৩৭ রানের জুটি ভাঙে। ব্যক্তিগত ৬৫ রানে আউট হন আসাদ শফিক। তাঁকে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন এবাদত হোসেন।

নিচের সারির ব্যাটসম্যানরা খুব বেশি সঙ্গ দিতে না পারলেও এক প্রান্ত আগলে রেখে ১০৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন হারিস সোহেল। তাঁকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের হয়ে রুবেল হোসেন ১১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৮৬ রানে ৩টি উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি। দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল এবং এবাদত।

(এস আর /০৯ ফেব্রুয়ারি, ২০২০)