
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পেমেন্ট কার্ড ইন্ড্রাস্ট্রি ডাটা সিকিউরিটি স্টান্ডার্ড (পিসিআইডিএসএস) সার্টিফিকেশনের চাহিদা অনুযায়ী ২য় বারের মতো পরিপালন সম্পন্ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ।
২০১৯ সালে ১ম বার ইউসিবি এই সার্টিফিকেশনের পরিপালন সম্পন্ন করে।
২য় বারের মতো সার্টিফিকেশনের পরিপালন উদযাপন করেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল; ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ; কন্ট্রোলকেস এলএলসির প্রেসিডেন্ট সুরেশ দাদলানি; হেড অব অভ্যন্তরীন নিয়ন্ত্রন ও পরিপালন মোহাম্মদ জিয়াউল্লাহ খান; ইউসিবির হেড অফ ইনফরমেশন টেকনোলজি এ ওয়াই এম মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
ভিসা, মাস্টার কার্ড, জেসিবি, ডিসকভারি সেবা প্রদানকরী প্রতিষ্ঠান যারা কার্ড গ্রহীতার তথ্য বা সংবেদনশীল তথ্যের সংরক্ষন, প্রাক্রিয়াকরন ও আদান প্রদানে সর্ব্বোচ্চ নিরাপত্তা গ্রহন করে , তাদের দ্বারা গৃহীত একটি বৈশ্বিকভাবে স্বীকৃত কার্ড তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা হলো পিসিআই ডিএসএস।
(এসআর /এসএএম/ ১১ ফেব্রুয়ারি, ২০২০)