Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের শার্শা থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি ) অভিযান চালিয়ে এ এস আই আব্দুস সালাম লিটন শার্শার জামতলা মহিষাকুড়া রাস্তার সমজিদের পাশ থেকে ১৩ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তি বেনাপোল পুটখালী গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ সাইদ হোসেন(১৯)।

পুলিশ জানায়, সে ফেনসিডিল বিক্রি করছিল। এ অবস্থায় ফেনসিডিলসহ হাতেনাতে তাকে আটক করা হয়।

অপর দিকে থানার এ এস আই পিকুল উলাশীর কাঠুরিয়া রাস্তায় অভিযান চালিয়ে ৪শত গ্রাম গাজা সহ ২জনকে আটক করে। আটককৃতরা হলো বেনাপোল ভবেরবেড় গ্রামের সোহারাব গাজীর ছেলে ইমরান গাজী ও বক্তিয়ার রহমানের ছেলে আশানুর রহমান(২৩)। পুলিশ জানায় আটককৃতরা গাজা বিক্রির জন্য ভ্যান যোগে কাঠুরিয়া যাচ্ছিল। এ সময় তাদেও গাজা সহ আটক করা হয়।

অপরদিকে একই সময় শার্শা থানার এ এস আই রিপন হালদার অভিযান চালিয়ে শার্শার শ্যামলাগাছি গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট গাফফার(৪৫)  কে আড়াইশ গ্রাম গাজা সহ আটক করেন। গফফার শ্যামলাগাছি গ্রামের ইবাদত মোড়লের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ আসামীদের আটক করা হয়।

এ ব্যাপারে শার্শা থানায় পৃথক পৃথক ভাবে মাদক আইনে মামলা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান ফেনসিডিল ও গাজাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে আটকের বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। আটককৃতদেও মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(মনিরুল/ শাহরিয়ার /১১ ফেব্রুয়ারি, ২০২০)