Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Sep 2026 17:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিনিয়র সিটিজেন বা ষাটোর্ধ্ব নাগরিকদের অভ্যন্তরীণ রুটের যে কোনো গন্তব্যে ভ্রমণের জন্য টিকিটের মূল্যে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামীকাল ১লা মার্চ থেকে এটি কার্যকর করা হবে।

সিনিয়র সিটিজেন পুরুষদের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৬২ বছর।

এছাড়া সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইটে আসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই সেনা সদস্য ও গলফারদের জন্য ১০ শতাংশ মূল্যছাড়ের সুবিধা দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সুত্রে জানা গেছে, এছাড়া সিনিয়র সিটিজেনদের টিকেটের মেয়াদ থাকবে পরবর্তী এক বছর।  সাধারণত অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে।

টিকেট সংগ্রহের জন্য পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দেখাতে হবে। এ টিকেট শুধুমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস্ কাউন্টার থেকে টিকেট কেনা যাবে। তবে ওই টিকেট হস্তান্তরযোগ্য নয়।

এদিকে হ্যান্ড ব্যাগেজ ছাড়াও অতিরিক্ত পাঁচ কেজিসহ মোট ২৫ কেজি লাগেজ বহনের সুবিধা থাকবে সিনিয়র সিটিজেনদের জন্য ঘোষিত এই প্যাকেজে।

(এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)