Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 19:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার নিবাসী আবু সালেক পেশায় একজন সফল উদ্যোক্তা। বেশ কিছু দিন ধরেই ব্যবসার কাজে মোটরসাইকেল কেনার কথা ভাব ছিলেন।রানারের তেঁজগাও শোরুমে এসে তিনি “২০ বছরের সাফল্য উদযাপন অফার” ক্যাম্পেইনটির ব্যাপারে জানেন ও রানার AD- 80 S ডিলাক্স ক্রয় করে ভাগ্যবান বিজয়ী হিসেবে জিতেনেন ফ্রি মোটর সাইকেল।

তিনি আগেও ব্যবসার বিভিন্ন কাজে রানারের বাইক ব্যাবহার করতেন। মোটরসাইকেল জয়ের বিষয়টি জানার পর তেঁজগাও-এ রানারের প্রধান র্কাযালয়ে বিজয়ী আবু সালেক ভুইয়াকে আমন্ত্রণ জানানো হয় এবং রানার অটোমোবাইলস এর মার্কেটিং ডিরেক্টর আমিদ সাকিফ খান ভাগ্যবান বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন।এটি ফেইসবুক লাইভ- এ সরাসরি সম্প্রচার করা হয়।

রানার ২০ বছর উপলক্ষে সারাদেশ জুরে চলছে উৎসব এর জোয়ার, এই ক্যাম্পেইনের সবচাইতে বড় আকর্ষণ হল ফ্রি মোটরসাইকেল জেতার সুযোগ।এ ছাড়া আছে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং প্রত্যেকটি মোটরসাইকেলের সাথে আছে নিশ্চিত উপহার।এই ক্যাম্পেইনটির আওতায় আবু সালেক ভুইয়া রানার AD- 80 S ডিলাক্স জিতে নেন।

পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে রানার বাইক কিনে যে কেউ আবু সালেক এর মত হতে পারেন ভাগ্যবান বিজয়ী, এমনটাই জানান রানার অটোমোবাইলস লিমিটেড, মার্কেটিং বিভাগের অ্যাসিস্টেন্ট ম্যানেজার শিবলী আহমেদ।

(এসআর/এসএএম/১২ ফেব্রুয়ারি, ২০২০)