Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 08:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশের টেস্ট দল থেকে বাদ পড়তে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন এক ম্যাচের টেস্ট সিরিজের দলে নাও রাখা হতে পারে টি-টোয়েন্টি অধিনায়ককে।

সাদা পোশাকে মাহমুদউল্লাহর ভবিষ্যত নিয়ে ইতোমধ্যে তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রধান কোচকে (ডমিঙ্গো) মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলতে বলেছিলাম। তার টেস্ট ভবিষ্যত নিয়ে ইতোমধ্যে দুজন আলাপ করেছে। বিষয়টি নিয়ে তাকে ভাবার জন্য পরামর্শ দিয়েছে। আমরা চাইছি সংক্ষিপ্ত ফরম্যাটের দিকে মাহমুদউল্লাহ মন দিক।

চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। সফরে ৩টি ওয়ানডে ২টি টি-টোয়েন্টি ছাড়াও একটি টেস্ট খেলবে সফরকারীরা। টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি। যদিও এখনো এই সফরের জন্য দল ঘোষণা করেনি বিসিবি।

সম্প্রতি সময়ে ব্যাটিং দিয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না মাহমুদউল্লাহ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। সর্বশেষ ১০ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেটি ছিল ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৯টি টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ। যার মধ্যে আছে ৪টি সেঞ্চুরি। অবশ্য ৩টি সেঞ্চুরি এসেছে ২০১৮-১৯ সালে। ২৭৬৪ রানের মালিক টেস্টে হাঁকিয়েছেন ১৬টি হাফ সেঞ্চুরি। কিন্তু ভারত এবং পাকিস্তান সফরে টেস্ট সিরিজে কথা বলেনি অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাট।

(এস আর /১৩ ফেব্রুয়ারি, ২০২০)