Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 14:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এবারের বাজেটে শুধু এলআইসির বিলগ্নিকরণই নয়, মিউচুয়াল ফান্ডের আয়ের হাত দিয়েছে মোদী সরকার। যাঁরা মিউচুয়াল ফান্ডের আয়ে নির্ভর করেন, তাঁরা অনেকটাই ধাক্কা খাবেন সরকারের এই সিদ্ধান্তে।

বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে, মিউচুয়াল ফান্ডের আয় ৫ হাজার টাকার বেশি হলেই আয় থেকে সরাসরি ১০ শতাংশ কেটে নেওয়া হবে।

ফিনান্স বিল ২০২০-তে যা ছিল:

মিউচুয়াল ফান্ড রিটার্নে ট্যাক্স ধার্য:

এবারের ফিনান্স বিলে ১৯৪কে ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। যা রয়েছে ক্লজ ৮০তে। সেখানে মিউচুয়াল ফান্ড রিটার্নে ট্যাক্স ধার্য করার কথা বলা হয়েছে।

১০ শতাংশ টিডিএস:

১০ শতাংশ টিডিএস বিনিয়োগকারীকে যে মোডেই টাকা দেওয়া হোক না কেন, ১০ শতাংশ টিডিএস কেটে নেওয়ার কথা বলা হয়েছে বাজেট প্রস্তাবে।

ব্যাংকের মতোই হচ্ছে মিউচুয়াল ফান্ড:

এক আযকর আধিকারিক জানিয়েছেন, মিউচুয়াল ফান্ড অনেকটাই হতে যাচ্ছে ব্যাংকের এফডির মতো। যেখানে টিডিএস কেটে নেওয়া হয়।

বিনিয়োগকারীর হাতে যাবে কম টাকা:

বিনিয়োগকারীর হাতে যাবে কম টাকা সরকারের এই সিদ্ধান্তের জেরে বিনিয়োগকারীর হাতে কম টাকা যাবে। বেশি আয়ের ব্যক্তিদের সমস্যা বেশি হবে। কিন্তু কম আয়ের ব্যক্তিরা ইনকামট্যাক্স রিটার্ন দাখিল করে রিফান্ড চাইতে পারবেন।

সূত্র: ওয়ানইন্ডিয়াবেঙ্গলিডটকম

(এসএএম/১৫ ফেব্রুয়ারি ২০২০)