Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 08:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) “ট্রেনিং অন গভর্নমেন্ট সিকিরিউটিজ ইন দা সেকেন্ডারি প্লাটফরম অফ দা এক্সচেঞ্জ” শীর্ষক এক প্রশিক্ষণের আয়োজন করে।

সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দের দক্ষতা বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

প্রশিক্ষণের উদ্বোধন করে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ বলেন, গভর্নমেন্ট সিকিরিউটিজ হল ক্যাপিটাল মার্কেট এর জন্য এমন একটি বৈচিত্র্যময় প্রোডাক্ট যা ক্যাপিটাল এবং ফিনান্সিয়াল উভয় মার্কেটকে আরও গতিশীল করতে পারে। আশা করা যাচ্ছে এই গভর্নমেন্ট সিকিরিউটিজ ক্যাপিটাল মার্কেট-এ লিস্টেড হলে মার্কেট এর তারল্য বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রশিক্ষণটি পরিচালনা করেন মোহাম্মেদ নজরুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, সুপারভিসন অ্যান্ড রেগুলেশন্সঅভ মার্কেটস এন্ড ইসুয়ার কম্পানিস (এসআরআইএম)। তিনি বলেন,“একটি শক্তিশালি ফিনান্সিয়াল মার্কেট গঠন এবং ২০৩০ এর এসডিজি টার্গেট এর সাথে মিল রেখে গতিশীল ফিনান্সিয়ালমার্কেট এর ই্নডিসেস গড়ার প্রত্যয়ে বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংক এক সাথে কাজ করে যাচ্ছে। আর ধারাবাহিক উন্নতির একটি অংশহল সিএসই ও ডিএসই উভয় প্লাটফর্ম এরসেকেন্ডারি মার্কেট এ গভর্নমেন্ট সিকিরিউটিজ এর ট্রেডিং প্রক্রিয়ার তরান্বিতকরণ।”

সিএসই এর প্রায় ৩৫ কর্মকর্তারা উক্ত ট্রেনিং কর্মসূচিতে অংশগ্রহন করে। ট্রেনিং শেষে কর্মকর্তাবৃন্দ গভর্নমেন্ট সিকিরিউটিজ এর ভাল-মন্দ বিষয়ে প্রশ্ন ও উত্তর পর্বে অংশ নেন।

(এস আর /১৫ ফেব্রুয়ারি, ২০২০)