Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Aug 2026 13:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  যশোর বেনাপোলে একাধিক মাদক মামলার আসামী মইন উদ্দিন(৩২) নামে এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খবর পেয়ে স্বজনেরা ভবারবেড় গ্রামের একটি পুকুর থেকে মইনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার এ সময় মইনকে মৃত ঘোষনা করে। লাশ বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে। নিহত মইন উদ্দিন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত সালাম ব্যাপারির ছেলে। পরিবারের অভিযোগ দূর্বৃত্তরা মেরে পুকুরের পানিতে ফেলে দিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে , মইন উদ্দিন মাদক সেবা করত। তার নামে বেনাপোল পোর্ট থানা ও ঝিকরগাছা থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে। ।
বেনাপোল পোর্ট থানা সুত্রে জানা গেছে তার শরীরে আঘাতের কোন চিহৃ নেই। সে একজন মাদকসেবী বলে এলাকায় পরিচিত।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, কি ভাবে মারা গেছে আপাতত বলা যাবে না। লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে এবং তদন্ত সাপেক্ষে বলা যাবে তার মৃত্যুর রহসা।

(মনিরুল/ শাহরিয়ার /১৬ ফেব্রুয়ারি, ২০২০)