Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 10:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

পঞ্চগড় প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  পঞ্চগড়ে মিলন (১৬) নামে এক হোটেল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের ঘাটিয়া পাড়া বাজারে স্থানীয় আমিনুর ইসলামের হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিলন একই ইউনিয়নের তেলিপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ও সূত্রে জানা যায়, সকালে আমিনুরের ছোট ভাই ইদ্রিস হোটেল খোলার জন্য গেলে মিলনের লাশ ঝুলতে দেখে আবার দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে জানায়। পরে বাড়ির সদস্যসহ স্থানীয়রা লাশটিকে দেখে পুলিশকে খবর দেয়। পঞ্চগড় সদর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

( শাহরিয়ার রহমান /১৬ ফেব্রুয়ারি ২০২০)