
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব।রোববারে টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
আঞ্চলিক পর্বের খেলা শুরু হয়েছিল গত ১৭ জানুয়ারি। ৯টি অঞ্চল থেকে ১০ দল চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে। এর মধ্যে দুটি দল উঠেছে সেরা অঞ্চল থেকে এবং বাকি ৮ অঞ্চল থেকে চ্যাম্পিয়নরা।
১০ দলকে লটারির মাধ্যমে দুই গ্রুপে ভাগ করে চূড়ান্ত পর্বের খেলা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
চূড়ান্ত পর্বের ১০ দল হচ্ছে-কুমিল্লা, নেত্রকোনা, কক্সবাজার, পাবনা, রংপুর, খুলনা, সাতক্ষীরা, সিলেট, বিকেএসপি ও বাংলাদেশ সেনাবাহিনী।
(এস আর /১৭ ফেব্রুয়ারি, ২০২০)