Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 19:06
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক , ঢাকা:  ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের সাফল্যের পর ‘কপ ক্রিয়েশন’ এর ব্যানারে এবার নির্মাণ হয়েছে অ্যাকশন থ্রিলার নিভর্র দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। আসছে ঈদ-উল-ফিতরে সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। এর আগেই সামাজিক সচেতনতা নিভর্র এই চলচ্চিত্রের রিয়েল এস্টেট পার্টনার হিসেবে যুক্ত হলো আবাসন প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপ।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রিয়েল ক্যাপিটা গ্রুপের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়েছে ‘রিয়েল ক্যাপিটা গ্রুপ’ ও ‘কপ ক্রিয়েশন’ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এবং মিট দ্যা প্রেস।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েল ক্যাপিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান, উপব্যবস্থাপনা পরিচালক মাঞ্জুর আহমেদ সোহানসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং ‘মিশন এক্সটিম’ এর পরিচালক ফয়সাল আহমেদ ও চলচিত্রের পরিচালক, প্রযোজক, কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লেখক সানী সানোয়ার সহ কপ ক্রিয়েশন এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‘মিশন এক্সট্রিম’ ছবিটি। এ ছবি যৌথভাবে নির্মাণ করছেন সানী সানোয়ার ফয়সাল আহমেদ। এখানে পুলিশ অফিসার চরিত্রে নানা মিশন নিয়ে অপারেশনে নামতে দেখা যাবে অভিনেতা আরিফিন শুভকে। তার সঙ্গে আরও আছেন তাসকিন রহমান, ইরেশ যাকের, সাদিয়া নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ঐশী প্রমুখ।

চলচ্চিত্রটির কাহিনিকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘এই চলচিত্রে কাহিনীর মৌলিকত্বের পাশাপাশি থাকছে অ্যাকশন, ক্রাইম, সাসপেন্স ও রোমাঞ্চকর দৃশ্যের টানটান উত্তেজনাপূর্ন সব দৃশ্য। চলচিত্রটির গল্প বলার ধরণ, অ্যাকশন দৃশ্য চিত্রায়ন এবং বিভিন্ন দৃশ্যে প্রযুক্তির ব্যবহার দর্শকদের মুগ্ধ করবে আমাদের বিশ্বাস।’

(এসআর /১৯ ফেব্রুয়ারি, ২০২০)