Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 07:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এমন বিধান অমান্য করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ বুধবার এ আদেশ দেন। এর আগে গতকাল সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করে আদেশ দেন আপিল বিভাগ।বুধবার তিনি হাজিরের পর বার কাউন্সিলকে ১০ লাখ টাকা দেয়া সাপেক্ষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেন আদালত।

আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এমন বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেয়ার জন্য সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন। এরপর ২৪ অক্টোবর হাইকোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ২৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। সেটির শুনানিতে বেসরকারী ওই ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করে গতকাল আদেশ দেন আপিল বিভাগ।

(এমআইআর/ ১৯ ফেব্রুয়ারি ২০২০)