Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 02:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  টেলিকম খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে পুঁজিবাজারে আসছে রবি আজিয়াটা। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে।

শুক্রবার ( ২১ফেব্রুয়ারি ) রবির প্যারেন্ট কোম্পানি মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ কুয়ালালামপুর স্টক এক্সচেঞ্জ ও দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, রবি বাজারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মধ্যমে কোম্পানিটি বাজার থেকে সংগ্রহ করবে ৫২৩ কোটি ৮০ লাখ টাকা। এটি হবে কোম্পানিটির আইপিও পরবর্তী পরিশোধিত মূলধনের ১০ শতাংশ।

রবি আজিয়াটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি। কয়েক বছর আগে কোম্পানিটি ভারতীয় কোম্পানি এয়ারটেলের বাংলাদেশ অপারেশ কিনে নিয়েছে। বর্তমানে রবি আজিয়াটা রবি ও এয়ারটেল পরিচালনা করছে। গত ডিসেম্র শেষে কোম্পানিটির গ্রাহ সংখ্যা ছিল ৪ কোটি ৯০ লাখ।

মালয়েশিয়ান রবি আজিয়াটা গ্রুপ বাংলাদেশের রবি আজিয়াটার ৬৮ দশমিক ৬৯ শতাংশ শেয়ারের মালিক।

রবির আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

(এসআর/এসএএম/ ২২ ফেব্রুয়ারি, ২০২০)