Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 21:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক,  বিনিয়োগবার্তা:  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন অব এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ (এএসিওবিবি) সার্বিক সহযোগিতায় ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা বা ক্যামেলকোদের সম্মেলন সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে দি প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন।

বিএফআইইউর প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অতিথি হিসেবে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন। বিএফআইইউর উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএফআইইউর অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী এবং এএসিওবিবির সভাপতি সুধীর চন্দ্র দাস ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ(এবিবি)’র চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর আলী রেজা ইফতেখার ।

সম্মেলনে বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশন, বাণিজ্যিক ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

(এসআর/এসএএম/ ২২ ফেব্রুয়ারি, ২০২০)