Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 18:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন ৬ উইকেটে ২২৮ রান করেছিলো জিম্বাবুয়ে। আজ, দ্বিতীয় দিন বাকী ৪ উইকেটে আরও ৩৭ রান যোগ করতে পারে জিম্বাবুয়ে।

প্রথম দিন ১০৭ রান করে আউট হন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। এছাড়া দলের পক্ষে প্রিন্স মাসভাউরি ৬৪, উইকেটরক্ষক রেগিস চাকাবা ৩০, সিকান্দার রাজা ১৮, ব্রেন্ডন টেইলর ১০, ডোনাল্ড ত্রিপানো ৮, তিমিসেন মারুমা ৭, ভিক্টর নায়ুচি অপরাজিত ৬, কেভিন কাসুজা ২ রান করেন।

বাংলাদেশের পেসার আবু জায়েদ ও স্পিনার নাইম হাসান ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট শিকার করেন আরেক স্পিনার তাইজুল ইসলাম।

(এমআইআর/ ২৩ ফেব্রুয়ারি ২০২০)