Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 00:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা :  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারও লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। ৪৭ কোটি ২ লাখ টাকার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার কোম্পানিটির মোট ১৪ লাখ ৭৪ হাজার ৪৬৯টি শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪২ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৪৫ লাখ ৬৫ হাজার ১৭টি শেয়ার হাতবদল করেছে।

এসকে ট্রিমস ১৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, কনফিডেন্স সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, বিএসআরএম, ভিএফএস থ্রেড ডাইং ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

(এসআর/ ২৩ ফেব্রুয়ারি, ২০২০)