Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 15:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক এই নেতা সোমবার রাজার কাছে পদত্যাগ পত্র জমা দেন।

তার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন।’

নতুন সরকার গঠনের জন্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর একের পর এক বৈঠক এবং ক্ষমতাসীন জোটে ভাঙনের জোরালো গুঞ্জনের প্রেক্ষিতে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে মাহাথির (৯৪) পদত্যাগ করলেন।

তিনি ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এটি ছিল তার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ। এর আগে মাহাথির বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

(এমআইআর/ ২৪ ফেব্রুয়ারি ২০২০)