Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 22:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। অল্প দিনের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপারহিট চলচ্চিত্র। তবে হুট করেই সবাইকে কাদিয়ে কোন এক সকালে না ফেরার দেশে পারি জমান সবার জনপ্রিয় এর তারকা।

তার মৃত্যু নিয়ে ছিলো বেশ রহস্য। অনেকেই মনে করে ছিলেন তাদের প্রিয় নায়ককে খুন করা হয়েছে। আবার আরেক পক্ষের দাবি খুন নয় বরং আত্মহত্যা করে ছিলেন সালমান। অবশেষে এই রহস্যের জাল ছিন্ন হলো।

শাবনূরের সঙ্গে সখ‌্যতা, সামিরার সঙ্গে কলহ, মাত্রাতিরিক্ত আবেগ, সন্তান না হওয়া ইত্যাদি কারণে আত্মহত্যা করেছিলেন চিত্রনায়ক সালমান শাহ।

সোমবার ধানমন্ডিতে পিবিআই সদরদফতরে সালমান শাহ হত্যা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এসব তথ্য জানান।

তিনি বলেন, আমরা সালমান শাহ’র সুইসাইড নোট পেয়েছি। সুইসাইডাল নোট বিষয়ে হস্তলিপি বিশারদ জানান, এটি সালমান শাহ’র হাতে লেখা।

সালমান শাহ তার সুইসাইড নোটে লিখেন, ‘সালমান শাহ আমি চৌ. মো. শাহরিয়ার। পিতা কমরুদ্দীন আহমেদ আহমেদ চৌধুরী। ১৪৬/৫, গ্রীণ রোড ,ঢাকা #১২১৫ ওরফে সালমান শাহ।

এই মর্মে অঙ্গিকার করছি যে- আজ অথবা আজকের পরে যে কোনো দিন। আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। সেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি। ’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে ঢাকার বাসায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে হলি ফ্যামিলি ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

(এসআর/ ২৪ ফেব্রুয়ারি, ২০২০)