
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল ডুব পাড়া মোড় থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ হযরত আলী(২০)নামে এক মাদক বহনকারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী হযরত আলী ডুবপাড়া গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে৷
গত রবিবার রাত সাড়ে ৮ টার দিকে এসআই পিন্টু লাল দাস, এএসআই শাহীন ফরহাদ,এএসআই আলমগীর হোসেন ও কনস্টেবল খলিলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ডুবপাড়া মোড় থেকে ১ কেজি গাঁজাসহ হযরত আলীকে গ্রেফতার করে৷
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আটক আসামিসহ ১ কেজি গাঁজা আটকের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি বলেন, মাদকসহ আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷
(মনিরুল/ শাহরিয়ার /২৪ ফেব্রুয়ারি, ২০২০)