Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 08:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য $৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার টাকা) এর স্থলে $৫৩,০০০.০০(তেপ্পান্ন হাজার টাকা) এবং দু’টির মূল্য $১,০০,০০০.০০ (এক লক্ষ টাকা) এর স্থলে $১,০৬,০০০.০০ (এক লক্ষ ছয় হাজার টাকা) পুনঃনির্ধারণ করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২৬/০৮/২০১৯ তারিখে প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার টাকা) টাকা নির্ধারণ করা হয়।

উক্ত সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য $৫৩,০০০.০০(তেপ্পান্ন হাজার টাকা) টাকায় পুনঃনির্ধারণ করা হলো ।

(এসআরিএসএএম/ ২৪ ফেব্রুয়ারি, ২০২০)