
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ ও জালিয়াতি সনাক্তকরণ নিয়ে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামীকাল বুধবার, সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)মাল্টিপারপাস হলে এ বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। আর এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সংষ্থাটির পরিচালক মো: রেজাউল করিম। এছাড়াও প্যানেল আলোচক হিসাবে বিএসইসি, এফআরসি, আইসিএবি, আইসিএমএবি এবং সাংবাদিকদের প্রতিনিধিরা থাকবেন। বুধবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত এ সেমিনারটি চলবে।
বিএসইসি সূত্র জানায়, সেমিনারে কোম্পানিগুলো কীভাবে আর্থিক রিপোর্টে অনিয়ম করে, সে সব বিষয়ে বিস্তারিত উঠে আসবে।
(শামীম/২৫ ফেব্রুয়ারি ২০২০)