Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 07:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চারটি টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি নিজেদের মাটিতে আয়োজন করলেও টি-টোয়েন্টি সিরিজটি ইংল্যান্ডের মাটিতে আয়োজন করতে চায় আইরিশরা।

এমনটাই জানিয়েছে আইরিশ দৈনিক বেলফাস্ট টেলিগ্রাফ। ১৪ মে বেলফাস্টের স্টোরমন্টে হবে প্রথম ওয়ানডে। ১৬ ও ১৯ মে একই মাঠে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

এর আগে ১১ মে নর্থ ডাউন ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজের পর ক্লনটার্ফে টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের কথা থাকলেও পরিচর্যার জন্য আপাতত মাঠটি ব্যবহার ক্রুতে পারছে না আইরিশ ক্রিকেট বোর্ড।

কিছুদিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এরপর পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে দলটির। সেই চিন্তা মাথায় রেখেই ক্লনটার্ফের মাঠকে বেশি ব্যবহার করতে চায় না দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্কঝে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ কোন ভেন্যুতে হবে সেটা এখনও নিশ্চিত হয়নি।

যদিও চলতি মাসের শুরুতে ইংল্যান্ডে ভেন্যু দেখে এসেছেন আয়ারল্যান্ডের বোর্ড পরিচালক রিচার্ড হোল্ডসার্থ। তারা অন্তত দুটি ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায়।

(এসআর/ ২৬ ফেব্রুয়ারি, ২০২০)